সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৬ পি.এম
২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মুহাররম ১৪৪৮ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
মেহেরপুরে ৮টি জলাশয়ে ৪০০ কেজি পোনা অবমুক্ত “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে সামনে রেখে পোনা অবমুক্ত কার্যক্রম শুরু। abc

নিজস্ব প্রতিনিধিঃ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌর গড়পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার বিভিন্ন অভ্যন্তরীণ জলাশয়ে মোট আটটি স্থানে প্রায় ৪০০ কেজি দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশি মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রোটিন চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350