সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পি.এম
২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মুহাররম ১৪৪৮ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
এদেশ থেকে মুজিববাদ চিরতরে ধ্বংস করতে হবে- কামরুল হাসান তিনি বলেন - আমাদের শপথ নিতে হবে, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। abc

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেছেন, দীর্ঘদিনের বাকশাল বাংলাদেশ থেকে চলে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। বাংলাদেশ থেকে মুজিববাদকে চিরতরে ধ্বংস করতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল হাসান আরও বলেন, ১/১১ এর কুশীলবদের বিচার এদেশে করতেই হবে। ২০০৭ সালে যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে বিএনপিকে বাদ দিয়ে নতুন দল গঠনের ষড়যন্ত্র করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে হবেই। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস বিএনপি বারবার প্রমাণ করেছে।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মাহমুদ, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু এবং মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বিশাল র‍্যালি বের হয়। কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াদা পাড়া মোড়ে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350