জসিম মাহমুদ, টেকনাফঃ
সেন্টমার্টিন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে বঙ্গপসাগরে মাছ শিকারের সময় তিনটি ফিশিং ট্রলারসহ বাংলাদেশি ১৮ জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমার বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মি । ট্রলার তিন হলো সেন্টমার্টিন ৭ নং ওয়ার্ড এর গলাচীপা ঘাটের।
আটক জেলেরা হল , সেন্টমার্টিন গলাচিপা ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মোঃ তাহের, মতলব, হাফেজ আহমদ, মোঃ আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মোঃ আলম, সাব্বির, তৈয়ুব।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত সোমবার ভোর রাতে ‘সাগরে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের সংলগ্ন সীতা নামক এলাকায় তিনটি ট্রলারসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ নিয়ে জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি সংশ্লিদের অবিহত করা হয়েছে।
সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম ,গতকাল সকাল সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণের পূর্বে বাংলাদেশ জলসীমানায় সাগরে মাছ শিকারে যায়। তারা সন্ধ্যার সময় জাল ফেলে সাগরে। ভোর রাতে মিয়ানমার আরাকান আর্মি দুইটি স্পিডবোট এসে তাদেরসহ তিনটি ফিশিং ট্রলারসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যাচ্ছে বলে মোবাইল করে জানিয়েছেন আফসারের মালিকানাধীন ট্রলারের মাঝি আলমগীর ।
তিনি বলেন, ধরে নিয়ে যাওয়া ফিশিং ট্রলার তিনটি সেন্টমার্টিন গলাচিপা নৌঘাটের।বিষয়টি কোস্টগার্ড, বিজিবি, পুলিশকে অবগত করা হয়েছে।
ট্রলারমালিকদের দাবি, সাগরে মাছ ধরতে গেলে নাইক্ষ্যংদিয়া পয়েন্ট দিয়েই যেতে হয়। না হলে সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে।
ট্রলারমালিকদের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ২৭ দিনে আরাকান আর্মি ১৩ টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে গেছে।
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে গোষ্ঠীটি ২৬৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। বিজিবি মাধ্যমে ১৮৯ জন জেলেকে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা