মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালি গাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০ টার দিকে কালি গাংনী গ্রামের ঘোনার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। নিহত মফেজও যুক্ত হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাটিতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাস ফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।
কিভাবে সে মারা গিয়েছে ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সদর থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা