সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৭ পি.এম
২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মুহাররম ১৪৪৮ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
মেহেরপুরে কৃষি কর্মকর্তার তথ্য প্রদানে অস্বীকৃতি মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার বলেন তথ্য অধিকার আইনে আবেদন করলেই কেবল তথ্য পাবেন সাংবাদিকরা। abc

‎মেহেরপুর প্রতিনিধিঃ
‎মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন,  কোনো সাংবাদিককে তথ্য অধিকার আইনে আবেদন ব্যতীত  তথ্য প্রদান করা যাবে না।
‎‎এ ঘটনায়  সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, গণমাধ্যমকর্মীরা নিয়মিতভাবে কৃষি বিভাগের তথ্য সংগ্রহ করে জনস্বার্থে সংবাদ পরিবেশন করেন। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তার এমন অবস্থান সংবাদকর্মীদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে।


‎‎সাংবাদিকরা মনে করছেন, সাধারণত গণমাধ্যমের অনুসন্ধান ও মাঠপর্যায়ের রিপোর্টিংয়ে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার কথা। কিন্তু দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার এই ধরনের মন্তব্য তথ্যপ্রযুক্তিকে সীমিত করার শামিল।
‎‎এ বিষয়ে মেহেরপুরের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, তথ্য অধিকার আইন সাংবাদিকদের জন্য নয়, বরং সাধারণ জনগণকে সরকারি তথ্য সহজলভ্য করার জন্য প্রণয়ন করা হয়েছে। গণমাধ্যমের কাজই হলো তথ্য সংগ্রহ করে জনগণের কাছে তুলে ধরা। ফলে কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকদের কাছ থেকে আইন দেখানোর অজুহাত দিতে পারেন না!


‎‎তবে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তার অবস্থান স্পষ্ট করে বলেন, “আমাকে উপর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আইন অনুযায়ী লিখিত আবেদনের মাধ্যমেই তথ্য পাওয়া যাবে।
 

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350