সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৬ পি.এম
২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মুহাররম ১৪৪৮ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
মেহেরপুরে সার ব্যবহার ও বিপণন মতবিনিময় সভায় মনির হায়দার মনির হায়দার বলেছেন কৃষকদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে গড়তে হবে জাতীয় ডাটাবেজ abc

মেহেরপুর প্রতিনিধিঃ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, কৃষি বাংলাদেশের প্রধান আয়ের উৎস। তাই কৃষকের সঠিক তথ্য সরকারের কাছে থাকা অত্যন্ত জরুরি। এজন্য মেহেরপুরসহ সারাদেশের কৃষকদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মেহেরপুর আমার জন্মস্থান। তাই আমি মেহেরপুরকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে বিবেচনা করি। যেকোনো ভালো কাজের সূচনা এখান থেকেই হবে।

শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার ব্যবহার ও বিপণন বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান এবং সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি প্রমুখ।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350