শেখ শরিফুল ইসলাম রাজঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বুধহাটা ইউনিয়নের সভাপতি পাইথলি গ্রামের বিজন কুমার দে হত্যা মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদেরকে আশাশুনির চাপড়া ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
গ্রেপ্তার দেখানো দুই আসামী হলেন, আশাশুনি উপজেলার পাইথলী গ্রামের শওকত আলীর ছেলে আনিছুর রহমান (৩২) ও একই গ্রামের আদর আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, বুধবার সকালে চুমরিয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে বাবলা বাগান থেকে বিজন কুমার দে এর লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে প্রণব কুমার দে বাদি হয়ে বৃহষ্পতিবার থানায় একটি হত্যা মামলা (জিআর-১৫৩/২৫ আশা) মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তদন্তে নেমে বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চাপড়া ব্রীজের পাশর্^বর্তী এলাকা থেকে পাইথলী গ্রামের আনিছুর রহমান ও শরিফুলকে গ্রেপ্তার করেন।
এদিকে শুক্রবার বিকেল তিনটার দিকে গ্রেপ্তারকৃত আনিছুর রহমান ও শরিফুলকে আদালত চত্বরে আনা হলে সাংবাদিকদের সাথে তারা বলেন, ইউপি সদস্য শিস মোহাম্মদ জেরি পরিচয়ে ও যুবদল নেতা আবু জাহিদ সোহাগ পরিচয়ে বৃহষ্পতিবার তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে রাতে থানায় নিয়ে আসেন। থানায় নেওয়ার আগে তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে, বিজন দে তাদের সঙ্গে মাছ চুরি করতে গিয়েছিল মঙ্গলবার রাতে।
মাছ চুরির একপর্যায়ে বিজন দে এর হার্ট এ্যাটাক হয়। বিজনকে টানতে টানতে চুমুরিয়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে নিয়ে আসে। এসময় রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজন মাছ ধরা লোককে দেখে বিজনকে ফেলে রেখে চলে যান তারা। বিষয়টি তার ছেলেকে মোবাইাল ফোনে জানালেও সে কোন জবাব দেয়নি। বিজনকে চোর অথবা চোরের থলিদার হিসেবে বলার জন্য তাদেরকে বলা হয়।
তবে নিহতের ভাই নির্মল দে জানান, তার ভাই বিজন দে হত্যার ঘটনাটি পরিকল্পিত। হত্যার সঙ্গে জড়িত মূল আসামীদের বাঁচাতে নতুন করে পরিকল্পনা শুরু হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক রামপদ দাস জানান, গ্রেপ্তার দেখানো আনিছুর রহমান ও শরিফুল ইসলামকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক নয়ন কুমার বিশ^াসের মাধ্যমে শুক্রবার বিকেরে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গতঃ গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে পাইথলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন বিজন কুমার দে। রাতে বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে চুমরিয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে বাবলা বাগান থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা