মেহেরপুর প্রতিনিধিঃ
ভারত-বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে পূরণ হলো পচি খাতুনের শেষ ইচ্ছা। ভারতের নদিয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের বাসিন্দা মৃত জামাত শেখের স্ত্রী পচি খাতুনের (৬৫) শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাংলাদেশে থাকা তার নানাবাড়ির স্বজনরা অন্তত এক নজর তার মরদেহ দেখতে পারেন।
আজ শনিবার তার মৃত্যু হলে তার পরিবার-পরিজন তার শেষ ইচ্ছার কথা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে জানায় এবং তাদের অনুরোধ করে ইচ্ছা পূরণের জন্য। বিএসএফ তাদের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর সাথে যোগাযোগ করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আন্তরিক প্রচেষ্টায় মৃত পচি খাতুনের ইচ্ছা পূরণ হয়।
শনিবার সকালে ভারতের হৃদয়পুর থেকে বিএসএফ সদস্যদের সহযোগিতায় পচি খাতুনের মরদেহ আনা হয় মুজিবনগর স্বাধীনতা সড়ক সীমান্তের ১২৫ নম্বর মেইন পিলারের কাছে। মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং ভারতের বিএসএফ চাপড়া কোম্পানি কমান্ডার মিঠুন কুমারের নেতৃত্বে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আন্তরিকতা দেখিয়ে মরদেহ নিয়ে আসার অনুমতি প্রদান করে।
সীমান্তে মরদেহটি এনে মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়ার তার নিকট আত্মীয়দের দেখার ব্যবস্থা করা হয়। প্রায় ২৫ মিনিট মরদেহটি সীমান্তে রাখা হয়। এ সময় নিকট আত্মীয়স্বজনসহ আশপাশের বিপুল সংখ্যক মানুষ পচি খাতুনকে শেষবারের মতো দেখে বিদায় জানান। পরে মরদেহটি কবরস্থ করার জন্য আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা