মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের বড়বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে মিলন স্টোরকে ১০ হাজার, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং গাজী হোম ডেলিভারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে ৩ প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫২ ধারায় মিলন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং গাজী হোম ডেলিভারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুততম সময়ে ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা