শেখ শরিফুল ইসলাম রাজঃ পাঁচ লাখ চাঁদার দাবি ও হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরার ২৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার কাশেমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আনারুল ইসলামের ভাতিজা মারুফ হোসেন প্রান্ত বাদী হয়ে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনসহ আসামীদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ করা হয়েছে।
মামলার বিবরণে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ শহীদ স্মৃতি কলেজে বাদী মারুফ হোসেন প্রান্ত ইন্টার প্রথম বর্ষে লেখাপড়া করতেন এবং তিনি জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
আসামীরা গত ২৪ ডিসেম্বর ২০১৮ সালে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামীদের দাবিকৃত টাকা বাদী দিতে অস্বীকার করলে কলেজের সামনে মারধর ও শারিরীক নির্যাতন করতে থাকে। উক্ত আসামীরা বাদীকে ওই কলেজে লেখাপড়া করতে ও দেশে থাকতে হলে দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করতে হবে এবং চাঁদার টাকা না দিলে কলেজ, ভিটাবাড়ি ছাড়তে হবে এবং গুমের মামলা দিয়ে হয়রানি করা হবে।
উক্ত বিষয়ে তৎকালীন সময়ে থানায় মামলা করতে গেলে তৎকালীন পুলিশ কর্মকর্তা মামলা নেননি, এমনকি আসামীদের ভয়ে আদালতে মামলা করতে পারেনি বলে বাদী জানান।
উক্ত অভিযোগটি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য সাতক্ষীরা পিবিআইকে নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার আদালতের বিচারক।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা