সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পি.এম
২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মুহাররম ১৪৪৮ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
ডিভাইস হ্যাং হয়ে গেলে কিভাবে সমাধান করা যায় জেনে নিন ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত কিনা, তা বোঝার অন্যতম পদ্ধতি হলো দ্রুত ব্যাটারি নিঃশেষ হওয়া abc
  • প্রযুক্তি
    ট্যাগস : হ্যাং
  • abc editor - ১৮ আগস্ট, ০৪:০৮ পি.এম ১৭৩

নিজের ব্যবহৃত ডিভাইসটি আক্রান্ত, তা অনেকে প্রথমে বুঝতে পারেন না। কয়েকটি লক্ষণ দৃশ্যমান হয় এবং নিজের ব্যক্তিগত গ্যাজেট ক্রমান্বয়ে জটিল সমস্যায় জড়িয়ে পড়ে। গ্যাজেট বিশ্লেষকরা বলছেন, ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত কিনা, তা বোঝার অন্যতম পদ্ধতি হলো দ্রুত ব্যাটারি নিঃশেষ হওয়া। তেমন একটা ফোন ব্যবহার করছেন না, কিন্তু ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে। সাধারণত ফোনের ব্যাকগ্রাউন্ডে অচেনা কোনো অ্যাপ্লিকেশন স্বনিয়ন্ত্রিত চলার কারণে এমন সমস্যা হয়। কারণ ছাড়াই ডিভাইস যখন-তখন অস্বাভাবিক গরম হতে থাকলে তাৎক্ষণিক সতর্ক হওয়া প্রয়োজন। ম্যালওয়্যার প্রবেশের কারণেই ডিভাইসে এমনটি হয়। ব্যাকগ্রাউন্ডে অজানা 

কিছু সক্রিয় থাকলে ডিভাইসের তাপমাত্রা অনেকাংশে বেড়ে যায়। ইন্টারনেট ডেটা দ্রুত ফুরিয়ে যায়, যেনতেন বিজ্ঞাপন এলে নজরদারি বাড়াতে হবে। ম্যালওয়্যারের কারণে ডিভাইস হ্যাং করতে পারে। ক্ষতিকর ম্যালওয়্যার থেকে পরিত্রাণে বেশ কিছু কৌশল রয়েছে। যদি নজরে এমন কোনো অ্যাপ্লিকেশন দৃশ্যমান হয়, যা আগে কখনও ইনস্টল করেননি, তা হলে এটি ম্যালওয়্যারের কাজ বলে বিবেচ্য হবে। মাঝেমধ্যে ফোনের কললিস্ট পরীক্ষা করা বিশেষ প্রয়োজন। কারণ, সেখানে কোনো অচেনা নম্বর থাকলে দ্রুত তা মুছে ফেলতে হবে। ডিভাইসে অদ্ভুত ধরনের মেসেজ আসা শুরু করলে অবশ্যই কারণ অনুসন্ধান করতে হবে। এমন অবস্থায় সব ধরনের অ্যাপ পরীক্ষা করে নিতে হবে। অ্যাপের ভেতরেই ম্যালওয়্যার ওত পেতে রয়েছে।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350